চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে আস্তে কথা বলার পরামর্শ দিলেন ডেপুটি স্পিকার

সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে আস্তে কথা বলার পরামর্শ দিলেন ডেপুটি স্পিকার

অনলাইন ডেস্ক

৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:১৫ অপরাহ্ণ

জাতীয় সংসদে একজন নারী সদস্য বক্তব্য দেওয়ার সময় কথা বলছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। এ সময় বিষয়টি ডেপুটি স্পিকার কায়সার কামালের নজরে এলে তিনি বলেন, ‘আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।’

 

সোমবার (সেপ্টেম্বর)  জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণের নোটিশের ওপর আলোচনার সময় এ ঘটনা ঘটে।

 

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় সংসদ কক্ষে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও ধর্মমন্ত্রীকে দাঁড়িয়ে কথা বলতে দেখা যায়। বিষয়টি ডেপুটি স্পিকারের নজরে এলে তিনি তাদের উদ্দেশে বলেন, ‘মাননীয় ধর্মমন্ত্রী এবং মাননীয় এলজিআরডি প্রতিমন্ত্রী, দয়া করে বসে কথা বলুন। আপনাদের পেছনে একজন বক্তব্য দিচ্ছেন। আস্তে আস্তে কথা বলুন, প্লিজ।’

 

এ সময় সেলিনা সুলতানা বক্তব্য চালিয়ে গেলে ডেপুটি স্পিকার তাকে থামতে বলেন। এরপর তিনি আবার ধর্মমন্ত্রী ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘বসে আস্তে ধীরে কথা বলুন। যাতে ওনার কথা শুনতে পারি।’

 

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট