চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত এক আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলা বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন- চন্দনাইশ পৌরসভার সাদেক, মোহাম্মদ পাড়ার পারভীন আকতার (৩২), কাঞ্চননগরের মো. নাঈম উদ্দিন (২৭), সাতকানিয়ার আমিলাইশের মো. জাহেদ (২১), বরকলের মো. এহছান (৩২), মোহাম্মদপুরের সাকিবুল হোসেন (৩৩) ও জোয়ারা ফতেহ নগরের মঈন উদ্দিন মিনার (২৫)। চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিদারুল ইসলাম সিকদার বলেন, গ্রেপ্তার আসামিদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। পূর্বকোণ/সিজান/এএইচ