চট্টগ্রাম মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

সৌরবিদ্যুৎ উৎপাদনে শুল্ক-কর ৬ মাস রেয়াতের প্রস্তাব অনুমোদন

সৌরবিদ্যুৎ উৎপাদনে শুল্ক-কর ৬ মাস রেয়াতের প্রস্তাব অনুমোদন

অনলাইন ডেস্ক

৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২:৩৩ পূর্বাহ্ণ

নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনে শুল্ক-কর রেয়াতি সুবিধায় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির প্রজ্ঞাপন জারির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন দেয়া হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সংসদ ভবনে মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ১৮০ দিন বা ছয় মাস পর্যন্ত নবায়নযোগ্য সৌর শক্তি উৎপাদনের প্ল্যান্ট স্থাপনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানিতে ১ শতাংশের অতিরিক্ত কাস্টমস ডিউটি, সম্পূর্ণ রেগুলেটরি ডিউটি, সম্পূরক শুল্ক, মূল্য সংযোজন কর (ভ্যাট), আগাম কর এবং অগ্রিম আয়কর থেকে অব্যাহতি দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের উদ্যোগে প্রজ্ঞাপন জারির প্রস্তাব অনুমোদন করা হয়।

এর ফলে বিদ্যুৎ ঘাটতির কারণে জনজীবনে সৃষ্ট ভোগান্তি কমবে, শিল্প উৎপাদন অব্যাহত রাখা, উৎপাদন ব্যয় কমানো এবং যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি হ্রাসে ইতিবাচক প্রভাব পড়বে। পাশাপাশি বিনিয়োগ ও সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব সৃষ্টি হবে বলে মনে করা হচ্ছে।

মন্ত্রিসভা নবায়নযোগ্য সৌর বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ছয় মাস পর্যন্ত শুল্ক-কর রেয়াতি সুবিধায় যন্ত্রপাতি ও যন্ত্রাংশ আমদানির প্রস্তাব অনুমোদন করেছে।

পূর্বকোণ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট