চট্টগ্রামের বোয়ালখালীতে বসতঘরের দরজা ভেঙে আলমারিতে রাখা ৫ ভরি স্বর্ণের গয়না ও নগদ ৫০ হাজার টাকা টাকা নিয়ে গেছে চোরের দল। শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে এ বিষয়ে বোয়ালখালী থানায় অভিযোগ দায়ের করছেন ভুক্তভোগী মো. জালাল উদ্দিন। তিনি উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম শাকপুরা গ্রামের আমির হামজা সওদাগরের বাড়ির বাসিন্দা। মো. জালাল উদ্দিন বলেন, শুক্রবার সকাল ১১টার দিকে ঘরের দরজা তালাবদ্ধ করে স্ত্রীকে নিয়ে কধুরখীলে মেয়ের শ্বশুর বাড়িতে গিয়েছিলাম। সন্ধ্যা ৭টার ঘরে ফিরে দেখি দরজা […]