চট্টগ্রাম শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

সর্বশেষ নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার অভিযোগে মুহাম্মদ জসীম (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। আটককৃত জসীম ফটিকছড়ির নারায়ণহাট ইউনিয়নের মাইজপাড়ার তোফায়েল আহমেদের ছেলে।   ভুক্তভোগী ওই শিক্ষার্থীর বাড়ি খাগড়াছড়িতে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে তিনি চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকা থেকে খাগড়াছড়িগামী একটি বাসে করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। পথে বাসের পেছনের আসনে বসা জসীম সিগারেট ফেলার অজুহাতে ওই শিক্ষার্থীর শরীর স্পর্শ করে তাকে হেনস্তা করেন। […]

২৪ জুলাই, ২০২৬ | ২২:৫৯