চট্টগ্রাম শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

ঢাকায় ককটেল বিস্ফোরণ

ঢাকায় ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

১৮ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:৫৪ অপরাহ্ণ

রাজধানীর মালিবাগ রেলগেট এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের পরপরই মালিবাগ রেলগেট সংলগ্ন-সোহাগ পরিবহনের কাউন্টারের কাছাকাছি এই বিস্ফোরণ ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম জানান, জুমার জামাত শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফ্লাইওভারের ওপর থেকে ককটেলগুলো নিচে ছোড়া হয়। কে বা কারা এই নাশকতা ঘটিয়েছে, তা উদঘাটনে পুলিশ কাজ করছে। অপরাধীদের শনাক্ত করতে ফ্লাইওভারের প্রবেশপথের সিসিটিভি ক্যামেরাগুলোর ফুটেজ সংগ্রহ করে তা যাচাই-বাছাই করা হচ্ছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। ওই রায় ঘোষণার ঠিক পরপরই সুপ্রিম কোর্টের প্রধান ফটক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দফায় দফায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছিল।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট