চট্টগ্রাম মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

বাংলাদেশি কর্মীদের সাময়িকভাবে শ্রম ভিসা বন্ধ করল লাওস

বাংলাদেশি কর্মীদের সাময়িক শ্রম ভিসা বন্ধ করল লাওস

অনলাইন ডেস্ক

৬ অক্টোবর, ২০২৬ | ২:০৫ অপরাহ্ণ

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ লাওস সাময়িকভাবে বাংলাদেশিদের জন্য শ্রমিক নিয়োগ, ওয়ার্ক পারমিট অনুমোদন এবং শ্রমিক শ্রেণির প্রবেশ ভিসা স্থগিত করেছে। লাওস সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, এ স্থগিতাদেশ ১ সেপ্টেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।
 
একইসঙ্গে, এই সময়ে লাওসে গমনেচ্ছু বাংলাদেশি কর্মীদের কোনো প্রতিষ্ঠানের কাছে পাসপোর্ট জমা না দেওয়া এবং কোনো আর্থিক লেনদেন না করার জন্য অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
 
মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, লাওসের শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রণালয় গত ৯ সেপ্টেম্বর এক নির্দেশনার মাধ্যমে বাংলাদেশি নাগরিকদের নতুন করে শ্রমিক হিসেবে নিয়োগের ক্ষেত্রে কোটা অনুমোদন, নিয়োগ প্রক্রিয়া ও ওয়ার্ক পারমিট অনুমোদন সাময়িকভাবে স্থগিত করেছে। একইসঙ্গে বাংলাদেশি নাগরিকদের জন্য শ্রমিক শ্রেণির ভিসা ইস্যুও বন্ধ রাখা হয়েছে। ভিসা ইস্যু স্থগিত থাকার বিষয়টি নিশ্চিত করেছে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস।
 
 
লাওসে বিভিন্ন কনস্ট্রাকশন কম্পানিতে মূলত বাংলাদেশি শ্রমিকরা কাজ করেন। অনেক কম্পানিতে কাজের পরিমাণ কমে গেছে। কমে যাওয়ার কারণে তারা হয়তো এই নিষেধাজ্ঞা দিয়েছে।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট