চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে মিরসরাই সদর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নগদ অর্থ ও টিন বিতরণ করা হয়েছে। এ সময় মিরসরাই উপজেলা জামায়াতের আমির মাওলানা নুরুল কবির, উপজেলা সেক্রেটারি মাওলানা আনোয়ারুল্লা আল মামুন, বিএম সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি শফিকুল আলম শিকদার, মিরসরাই সদর ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা ফারুকসহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আবদুল রহিম, আকতার হোসেন ও আনোয়ার হোসেনকে ১ বান করে টিন […]