বিশ্বের বৃহত্তম জ্বালানি তেল রপ্তানিকারক দেশ সৌদি আরব তার এশীয় ক্রেতাদের জন্য অপরিশোধিত তেলের মূল্য কমাতে পারে। বাণিজ্যিক সূত্রগুলো জানিয়েছে, মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্ক দুবাইয়ের দামের অনুসরণে এই মূল্য কমানো হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। সৌদি তেলের মূল্য হ্রাসের খবরটি দুর্বল চাহিদার ইঙ্গিত দেয়। এতে করে অপরিশোধিত তেল উৎপাদন বাড়ানোর পরিকল্পনাকে বিলম্বিত করতে সৌদি আরবের নেতৃত্বে রাশিয়াসহ পেট্রোলিয়ম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেক প্লাস গোষ্ঠীকে আরো প্রমাণ দিতে হতে পারে। ফ্ল্যাগশিপ আরব লাইট ক্রুডের রপ্তানির মূলমান বা […]