চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রাকের সাথে ধাক্কা লেগে আনোয়ার হোসেন (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ছিলেন। নিহত আনোয়ার হোসেন উপজেলার ২ নম্বর বারৈয়াঢালা ইউনিয়নের ধর্মপুর গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা মো. ইসহাকের ছেলে । সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌরসভাধীন শেখ পাড়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। জানা যায়, আনোয়ার প্রতিদিনের মতো আজও তার ছেলেকে সীতাকুণ্ড পৌর সদরের নুরানী মাদ্রাসায় দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় তার মোটরসাইকেলটি পন্থিছিলা জলদাখানা অতিক্রমকালে একটি ট্রাকের […]