চট্টগ্রামের সীতাকুণ্ডে ৮টি শিপব্রেকিং ইয়ার্ড পরিদর্শন করেছে চার সদস্যের জাপানি ব্যবসায়ী প্রতিনিধি দল। গত সোমবার ও আজ মঙ্গলবার দুইদিনে দলটি উপজেলার বিভিন্ন ইয়ার্ড পরিদর্শন করে বাংলাদেশে জাহাজ ভাঙা শিল্পের কার্যক্রম ও পরিবেশ পর্যবেক্ষণ করেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বাংলাদেশে জাহাজ ভাঙা শিল্পের কার্যক্রম প্রত্যক্ষ করতে জাপানি ব্যবসায়ীদের চার সদস্যের একটি দল গত দুই দিনে সীতাকুণ্ডে অবস্থিত দেশের একমাত্র জাহাজ ভাঙা শিল্প এলাকার ৮টি শিপইয়ার্ড পরিদর্শন করেন। চার সদস্যের এই দলে ছিলেন জাপানি ব্যবসায়ী জিএমএস মি. অমিত মালহোত্রা, জেএফই […]