নগরকে প্রকৃত হেলদি সিটি হিসেবে গড়ে তুলতে হলে সব ধর্মের মানুষের সহাবস্থান ও ঐক্যবদ্ধতার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহদাত হোসেন। বৃহস্পাতিবার (২৬ ডিসেম্বর) রাতে নগরীর বলুয়ার দিঘির পাড় মহাশ্মশানে পার্বতী সুহৃদ মাতার ৬৮তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত পাঁচদিনব্যাপী অনুষ্ঠানের ধর্মসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। ডা. শাহদাত বলেন, আমি মেয়র হিসেবে দায়িত্ব নিয়েছি মাত্র একমাস হয়েছে। আমি মনেকরি শুধু কথায় নয়, কাজের মাধ্যমে ক্লিন ও হেলদি সিটি গড়ে তুলবো। হেলদি শুধু পরিস্কারের মাধ্যমে […]