চাঁদপুরের মেঘনায় জাহাজে হত্যাকাণ্ডের শিকার হওয়া সজীবুল ইসলামকে হারানোর শোকে কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে মারা গেলেন তার বাবা দাউদ মোল্যা। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের নিজ বাড়িতেই তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন মুহম্মদপুর থানার ওসি আব্দুর রহমান। ছেলের নির্মম হত্যাকাণ্ডের পর শোকে বাবারও মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। সজিবুলের মামা আহাদ সর্দার বলেন, মঙ্গলবার ছেলে সজিবুলের মৃত্যুর খবর শোনার পর থেকে দাউদ মোল্লা কেঁদেই চলছিলেন। স্বজনদের কেনো সান্ত্বনাই তাকে বোঝানো যায়নি। […]