কক্সবাজার মেরিন ড্রাইভ সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় সাজিদ কবির (১৯) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার পর ইনানী সমুদ্র সৈকত সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ কবির টেকনাফের নয়াপাড়ার বাসিন্দা কক্সবাজারের সমবায় অফিসে কর্মরত কবির আহমেদ ছেলে। তিনি চলতি বছর কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসিতে উত্তীর্ণের পর রাজধানী ঢাকার মাইলস্টোন কলেজে অধ্যয়নরত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলেই সাজিদ কবিরের মৃত্যু হয়েছে। এ সময় সঙ্গে থাকা আরও এক আরোহী গুরুতর আহত […]