চট্টগ্রাম নগরীর বাকলিয়া থেকে অপহৃত শিশু কন্যাকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে পুলিশ। এসময় অপহরণ চক্রের মূলহোতাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানাধীন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার দুলাল মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার দুধ মিয়ার ছেলে। র্যাব জানায়, গত ১৭ ফেব্রুয়ারি ফাতেমা আক্তার নামে এক মহিলা তার ৫ বছর বয়সী কন্যা ও ১৫ মাস বয়সী শিশু পুত্র রাব্বীকে নিয়ে নেত্রকোনা যাওয়ার জন্য চট্টগ্রাম রেল স্টেশনে আসেন। স্টেশনে দুলাল […]