রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে কলেজ শিক্ষার্থীসহ ৫ জন আহত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি থেকে সাজেক যাওয়ার সময় সিজক ছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা সবাই নোয়াখালী সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থী। স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা যায়, নোয়াখালী সরকারি মহিলা কলেজের ২১ জন ছাত্রী ও দুইজন শিক্ষক দুইটি চাঁদের গাড়ি নিয়ে সাজেক যাচ্ছিলেন। পথে সাজেক ছড়া থেকে সাজেক যাওয়ার পথে চাঁদের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৯০ ফুট নিচের খাদে পড়ে […]