চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় নগরীর চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো-নোয়াখালী জেলার সদর থানাধীন সোনাপুর আবুল কালামের বাড়ির মৃত আবুল কালামের ছেলে ফখরুল ইসলাম (৩০), নগরীর পাঁচলাইশ প্রবর্তক মোড় এলাকা ভসমান আবু সুফিয়ানের ছেলে মো. শাহীন (১৯), নোয়াখালী জেলার চাটখীল থানাধীন খেজুরতলী এলাকার মো. রমজানের ছেলে মো. মানিক প্রকাশ রিয়াদ (২৮) ও খাগড়াছড়ি জেলার পানছড়ি থানাধীন সনটিলা এলাকার শফিকুল […]