বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, কোনো ধরনের যাচাই-বাছাই না করে হুট করে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না। ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে সরকার সার্বিক পরিস্থিতি বিবেচনা করে যৌক্তিক সিদ্ধান্ত নেবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সিলেটে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। ব্যবসায়ীরা আবারও সরকারের কাছে ভোজ্যতেলের দাম বাড়ানোর নতুন প্রস্তাব দেয়ার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বৃদ্ধির দাবি জানালেও, সরকার বুঝে-শুনে ও পরিস্থিতি যাচাই করে সিদ্ধান্ত নেবে।’ দেশের সার্বিক আইনশৃঙ্খলা […]