চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সৈয়দকুচাইয়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের দায়ে ‘রাহি মিষ্টি মহল’র মালিককে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদারের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদনের প্রমাণ পাওয়ায় ‘রাহি মিষ্টি মহল’র মালিক মো. শুক্কুর (৪২)কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. […]