কক্সবাজার শহরের পাহাড়তলী এলাকার একটি টমটম গ্যারেজ থেকে আবদুল হাকিম (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে পাহাড়তলী এলাকার আনোয়ারের গ্যারেজ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আবদুল হাকিম ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের বাসিন্দা। নিহতের পরিবারের দাবি, অটোরিকশা চুরির ঘটনাকে কেন্দ্র করে গ্যারেজে আটকে রেখে নির্যাতনের পর তাকে হত্যা করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ওসমান সরওয়ার টিপু জানান, কিছুদিন আগে গ্যারেজ মালিক আনোয়ারের কাছ থেকে নিজ […]