চট্টগ্রাম শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত 

ভারতে ৬ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত 

অনলাইন ডেস্ক

৩০ অক্টোবর, ২০২৬ | ৮:২৩ অপরাহ্ণ

ভারতের উত্তরাখণ্ডের বদ্রিনাথ থেকে উড্ডয়ন হওয়া একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। শুরুতে হেলিকপ্টারটি নিখোঁজ হওয়ার তথ্য পাওয়া যায়। পরবর্তীতে উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এতে পাইলটসহ মোট ছয় আরোহী ছিলেন। আর এই হেলিকপ্টারটি একটি বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা করত।
 
শুক্রবার (৩০ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটের দিকে জশিমঠ নামে একটি স্থানে হেলিকপ্টারটি নিখোঁজ হয়। এরপর শুরু হয় উদ্ধার অভিযান।
 
এর কয়েক ঘণ্টা পর উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি নিশ্চিত করেন এটি বিধ্বস্ত হয়েছে। তবে আরোহীরা বেঁচে আছেন নাকি নিহত হয়েছেন সেটি তাৎক্ষণিকভাবে জানাননি তিনি।
 
এক্সে পুস্কার সিং ধামি লিখেছেন, “জশিমঠের চিয়েন গ্রামের কাছে আমরা হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার দুঃখজনক তথ্য পেয়েছি। সেখানে যৌথ উদ্ধার অভিযান চালানো হচ্ছে।”
 
“গুরুতর আহতদের উন্নত জায়গায় নিয়ে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। আমি হেলিকপ্টারের যাত্রীদের মঙ্গলজনক ফিরে আসার জন্য প্রার্থনা করছি।”
 
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, হেলিকপ্টারটি বদ্রিনাথ থেকে দেহরাদুনে যাচ্ছিল। যখন এটি নিখোঁজ হয় তখন সেখানে তুষারপাত হচ্ছিল।
 
এদিকে এরআগে গত বছরের জুনে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দির থেকে গুপ্তকাশীতে যাওয়ার সময় একটি হেলিকপ্টার জঙ্গলে বিধ্বস্ত হয়েছিল। এ ঘটনায় সাতজন প্রাণ হারান।
 
সূত্র: এনডিটিভি
 
পূর্বকোণ/রাকিব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট