রেডিয়েশন অনকোলজিস্টদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, পেশাগত মর্যাদা ও যৌক্তিক পারিশ্রমিক নিশ্চিত করা এখন সময়ের দাবি।
ক্যানসার চিকিৎসার দুই বিশেষায়ন: আধুনিক ক্যানসার চিকিৎসায় প্রধানত তিনটি বিশেষায়নের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে-মেডিকেল অনকোলজি, রেডিয়েশন অনকোলজি এবং সার্জিক্যাল অনকোলজি। এর মধ্যে মেডিকেল অনকোলজি ও রেডিয়েশন অনকোলজি ক্যানসারের দুটি প্রধান অসার্জিক্যাল চিকিৎসাপদ্ধতি পরিচালনা করে। একজন মেডিকেল অনকোলজিস্ট কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি ও অন্যান্য ওষুধের মাধ্যমে ক্যানসারের চিকিৎসা করেন। অন্যদিকে একজন রেডিয়েশন অনকোলজিস্ট অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে উচ্চশক্তিসম্পন্ন ফোটন বা এক্স-রে এবং প্রয়োজন অনুযায়ী অন্যান্য ধরনের রেডিয়েশন ব্যবহার করে ক্যানসার কোষ ধ্বংস বা টিউমার নিয়ন্ত্রণের চিকিৎসা পরিচালনা করেন।
এই দুই বিশেষায়নের চিকিৎসাপদ্ধতি, প্রযুক্তিগত নির্ভরতা এবং কর্মপরিবেশে মৌলিক পার্থক্য রয়েছে। একজন মেডিকেল অনকোলজিস্ট হাসপাতালের পাশাপাশি ব্যক্তিগত চেম্বারে রোগী মূল্যায়ন, চিকিৎসার পরামর্শ ও প্রেসক্রিপশন দিতে পারেন। নির্ধারিত চিকিৎসাকেন্দ্রে রোগীকে ওষুধ বা কেমোথেরাপি দেওয়ার ব্যবস্থা করা যায়। কিন্তু একজন রেডিয়েশন অনকোলজিস্ট কোনো ফার্মেসির পেছনে একটি ব্যক্তিগত চেম্বার খুলে তাঁর মূল চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারেন না। রেডিয়েশন চিকিৎসার জন্য তাঁকে একটি পূর্ণাঙ্গ, প্রযুক্তিনির্ভর ক্যানসার, সেন্টারে কাজ করতে হয়,যেখানে মেশিন, CT Simulation, Treatment Planning Szstem, Medical Physicist, Radiation Therapy Technologist এবং উচ্চক্ষমতাসম্পন্ন ইন্টারনেট কানেকশন, পর্যাপ্ত নিরাপত্তা ও গুণগত মান নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ, একজন রেডিয়েশন নকোলজিস্টের চিকিৎসা প্রদানের সুযোগ সরাসরি নির্ভর করে বিশেষায়িত অবকাঠামো, ব্যয়বহুল প্রযুক্তি এবং প্রশিক্ষিত জনবলের ওপর।
এই বাস্তবতাই রেডিয়েশন অনকোলজিকে একটি স্বতন্ত্র Centre-Based Specialty হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তাই অন্যান্য চিকিৎসাশাখার মতো একইধরনের ব্যক্তিগত প্র্যাকটিসের সুযোগ ধরে নিয়ে রেডিয়েশন অনকোলজিস্টদের কর্মসংস্থান, বেতন ও পেশাগত পারিশ্রমিক নির্ধারণ করা যুক্তিসংগত নয়। বাংলাদেশে এই বিশেষায়নের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে রেডিয়েশন অনকোলজিস্টদের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো, বিশেষায়িত কর্মপরিবেশ এবং যৌক্তিক পেশাগত পারিশ্রমিক নিশ্চিত করার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।
বাংলাদেশে ক্যানসার চিকিৎসার উন্নয়ন নিয়ে আলোচনা হলেই নতুন হাসপাতাল নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি সংগ্রহ এবং লিনিয়ার অ্যাক্সিলারেটর (LINAC) স্থাপনের বিষয়টি সামনে আসে। নিঃসন্দেহে এসব উদ্যোগ গুরুত্বপূর্ণ। কিন্তু একটি মৌলিক প্রশ্ন প্রায়ই উপেক্ষিত থেকে যায়-এসব অত্যাধুনিক যন্ত্রপাতি পরিচালনা এবং রোগীদের নিরাপদ ও কার্যকর চিকিৎসা দেওয়ার জন্য দক্ষ জনবল আমরা কীভাবে তৈরি করব এবঙ তাঁদের পেশায় ধরে রাখব?
একটি আধুনিক LINAC মেশিন অর্থ দিয়ে কেনা সম্ভব। কিন্তু একজন দক্ষ রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল ফিজিসিস্ট কিংবা রেডিয়েশন থেরাপি টেকনোলজিস্ট তৈরি করতে প্রয়োজন দীর্ঘ সময়ের শিক্ষা, প্রশিক্ষণ ও বাস্তন অভিজ্ঞতা। তাই ক্যানসার চিকিৎসার টেকসই উন্নয়নের জন্য শুধু অবকাঠামে সম্প্রসারণ নয়, দক্ষ মানবসম্পদ তৈরি, তাঁদের পেশাগত মর্যাদা এবং যথাযথ আর্থিক নিরাপত্তা নিশ্চিত করাও জরুরি।
রেডিয়েশন অনকোলজি কেন একটি স্বতন্ত্র বিশেষায়ন: রেডিয়েশ অনকোলজি আধুনিক চিকিৎসাবিজ্ঞানের একটি উচ্চপ্রযুক্তিনির্ভর বিশেষায়ন। এখানে ক্লিনিক্যাল জ্ঞান, ক্যানসারের জীববিজ্ঞান, রেডিয়েশন ফিজিকস এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে রোগীর চিকিৎসা পরিচালিত হয়।
একজন রেডিয়েশন অনকোলজিস্টের দায়িত্ব শুধু রোগী দেখা বা রেডিয়েশন দেওয়ার পরামর্শ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। তাঁকে CT Simulation, Target Delineation, Dose Prescription, Treatment Planning Review, Plan Approval, Image-Guided Radiotherapy এবং চিকিৎসাকালীন নিয়মিত মূল্যায়নের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে হয় এতিটি চিকিৎসা পরিকল্পনার সঙ্গে জড়িত থাকে রোগীর জীবন, সুস্থ অঙ্গপ্রত্যঙ্গের নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদি চিকিৎসার ফলাফল।
এই বিশেষায়নের আরেকটি বৈশিষ্ট্য হলো, এটি প্রধানত ক্যানসার সেন্টার- নির্ভর চিকিৎসাব্যবস্থা। অন্যান্য অনেক বিশেষায়নের চিকিৎসকেরা হাসপাতালের পাশাপাশি ব্যক্তিগত চেম্বারেও চিকিৎসাসেবা দিতে পারেন। কিন্তু একজন রেডিয়েশন অনকোলজিস্টের মূল চিকিৎসা কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজন ব্যয়বহুল প্রযুক্তি, বিশেষায়িত অবকাঠামো এবং প্রশিক্ষিত জনবল। এ কারণে তাঁদের কর্মপরিবেশ, পেশাগত দায়িত্ব ও আয়ের সুযোগ অন্যান্য চিকিৎসাশাখার সঙ্গে সব ক্ষেত্রে এক নয়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে স্বতন্ত্র কর্মসংস্থান ও পারিশ্রমিক কাঠামো নির্ধারণ করা প্রয়োজন।
শুধু LINAC কিনলেই ক্যানসার সেন্টার হয় না: বিষয়টি বিমান পরিচালনার সঙ্গে তুলনা করা যেতে পারে। একটি আধুনিক বিমান কিনলেই যেমন বিমান পরিবহনব্যবস্থা চালু হয় না, তেমনি একটি LINAC মেশিন স্থাপন করলেই পূর্ণাঙ্গ রেডিয়েশন অনকোলজি সেন্টার তৈরি হয় না। বিমান পরিচালনার জন্য দক্ষ পাইলট, প্রকৌশলী, কারিগরি কর্মী ও নিরাপত্তাব্যবস্থা প্রয়োজন। একইভাবে নিরাপদ রেডিয়েশন চিকিৎসার জন্য প্রয়োজন রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল ফিজিসিস্ট, রেডিয়েশন থেরাপি টেকনোলজিস্ট, ডোসিমেট্রিস্ট, অনকোলজি নার্স এবং বায়োমেডিকেল, ইঞ্জিনিয়ারের সমন্বিত অংশগ্রহণ।
মেডিকেল ফিজিসিস্ট চিকিৎসার ডোজের নির্ভুলতা ও গুণগত মান নিশ্চিত করেন। রেডিয়েশন থেরাপি টেকনোলজিস্ট রোগীর সঠিক অবস্থান নির্ধারণ এবং চিকিৎসা প্রদানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। রেডিয়েশন অনকোলজিস্ট সামগ্রিক চিকিৎসার ক্লিনিক্যাল সিদ্ধান্ত ও তত্ত্বাবধান করেন। সুতরাং – যন্ত্রপাতি সংগ্রহের পাশাপাশি দক্ষ জনবল নিয়োগ, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং দীর্ঘমেয়াদি পরিচালনব্যয়ের জন্যও পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রয়োজন।
সরকারি খাতে পৃথক বেতন কাঠামো প্রয়োজন: বাংলাদেশে মেধাবী তরুণ চিকিৎসকদের রেডিয়েশন অনকোলজিতে আকৃষ্ট করতে হলে শুধু = পোস্টগ্র্যাজুয়েট প্রশিক্ষণের সুযোগ বাড়ানো যথেষ্ট নয়। প্রশিক্ষণ শেষে তাঁদের জন্য সম্মানজনক, আর্থিকভাবে স্থিতিশীল ও পেশাগত উন্নয়নের সুযোগসম্পন্ন – কর্মজীবন নিশ্চিত করতে হবে। এ জন্য সরকার প্রচলিত সরকারি চিকিৎসকদের বেতন কাঠামোর পাশাপাশি একটি বিশেষায়িত পারিশ্রমিক প্যাকেজ বিবেচনা করতে পারে।
প্রথমত, সরকারি রেডিয়েশন অনকোলজিস্টদের জন্য মূল বেতনের অতিরিক্ত Special Radiation Oncology Allowance চালু করা যেতে পারে। দ্বিতীয়ত, IMRT, VMAT, IGRT, SRS, SBRT I Brachytherapy-এর মতো আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ, দক্ষতা ও দায়িত্বের ভিত্তিতে Technology- Based Professional Allowance নির্ধারণ করা যেতে পারে। তৃতীয়ত, বিশেষায়িত ক্যানসার সেন্টারে পূর্ণকালীন কর্মরত চিকিৎসকদের জন্য প্রতিযোগিতামূলক বেতন, আবাসন সুবিধা, গবেষণা ও আন্তর্জাতিক প্রশিক্ষণের সুযোগ নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি Medical Physicist, Radiation Therapy Technologist এবং সংশ্লিষ্ট অন্যান্য পেশাজীবীর জন্যও বিশেষ বেতন কাঠামো, পদোন্নতি ও পেশাগত উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। এ ধরনের ব্যবস্থার উদ্দেশ্য অন্য চিকিৎসাশাখার গুরুত্ব কমানো নয়; বরং রেডিয়েশন অনকোলজির প্রযুক্তিগত দায়িত্ব, বিশেষ কর্মপরিবেশ এবং দক্ষ জনবল ধরে রাখার প্রয়োজনকে স্বীকৃতি ‘দেওয়া।
বেসরকারি খাতে পেশাগত ফি পুনর্নির্ধারণ: বেসরকারি ক্যানসার চিকিৎসায় রেডিয়েশন অনকোলজিস্টদের পেশাগত পারিশ্রমিকের বিষয়টিও ‘নতুনভাবে মূল্যায়ন করা প্রয়োজন। ধরা যাক, একজন সার্জিক্যাল অনকোলজিস্ট স্তন ক্যানসারের অস্ত্রোপচারের জন্য ৫০ হাজার টাকা পেশাগত ফি পান। একই রোগীর রেডিয়েশন চিকিৎসায় একজন রেডিয়েশন অনকোলজিস্টকে Target Contouring, Dose Prescription, Treatment Planning Review, Plan Approval, Image Verification এবং চিকিৎসাকালীন নিয়মিত পর্যবেক্ষণের দায়িত্ব পালন করতে হয়। এই চিকিৎসায়ও দীর্ঘপ্রশিক্ষণ, বিশেষজ্ঞ জ্ঞান, সময় এবং উচ্চমাত্রার পেশাগত দায়বদ্ধতা প্রয়োজন।
তাহলে সম্পূর্ণ ব্রেস্ট রেডিওথেরাপির পরিকল্পনা, অনুমোদন ও চিকিৎসা তত্ত্বাবধানের জন্য একজন রেডিয়েশন অনকোলজিস্টের ৪৫-৫০ হাজার টাকা পেশাগত ফি নির্ধারণের যৌক্তিকতা কেন বিবেচনা করা হবে না? এটি একটি প্রস্তাবিত পারিশ্রমিক, বিদ্যমান জাতীয় ফি-হার নয়। এখানে স্পষ্ট করা প্রয়োজন, এই অর্থ শুধু চিকিৎসকের Professional Fee| LINAC e envi, CT Simulation, Medical Physics, Treatment Planning Szstem, Radiation Therapist, Quality Assurance এবং অন্যান্য হাসপাতালভিত্তিক খরচ আলাদা। তবে পেশাগত ফি নির্ধারণে চিকিৎসকের সময়, কাজের জটিলতা, দায়িত্ব ও দক্ষতার পাশাপাশি রোগীর আর্থিক সক্ষমতাও বিবেচনায় রাখতে হবে।
বাংলাদেশে অনেক ক্যানসার রোগী চিকিৎসাব্যয় বহন করতে গিয়ে আর্থিক সংকটে পড়েন। তাই চিকিৎসকের ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করার পাশাপাশি সরকারি ভর্তুকি, স্বাস্থ্যবিমা ও দরিদ্র রোগীদের আর্থিক সহায়তা সম্প্রসারণ জরুরি। চিকিৎসকের ন্যায্য পারিশ্রমিক এবং রোগীর সাশ্রয়ী চিকিৎসাপ্রাপ্তি পরস্পরবিরোধী লক্ষ্য নয়। একটি সুষ্ঠু স্বাস্থ্য অর্থনৈতিক নীতিমালার। মাধ্যমে উভয়ই নিশ্চিত করা সম্ভব।
তরুণ চিকিৎসকদের জন্য আকর্ষণীয় ক্যারিয়ার: একজন তরুণ চিকিৎসক বিশেষায়ন নির্বাচনের সময় পেশাগত আগ্রহের পাশাপাশি ভবিষ্যৎ কর্মসংস্থান, আর্থিক নিরাপত্তা, গবেষণা ও উন্নয়নের সুযোগ বিবেচনা করেন। দীর্ঘ প্রশিক্ষণের পরও যদি পর্যাপ্ত চাকরি, আধুনিক প্রযুক্তিতে কাজের সুযোগ এবং উপযুক্ত পারিশ্রমিক না থাকে, তাহলে মেধাবী চিকিৎসকেরা অন্য বিশেষায়নের দিকে ঝুঁকতে পারেন। এর দীর্ঘমেয়াদি প্রভাব পড়বে দেশের ক্যানসার চিকিৎসাব্যবস্থার ওপর। তাই নতুন LINAC স্থাপনের পরিকল্পনার সঙ্গে সমন্বয় করে কতজন রেডিয়েশন অনকোলজিস্ট, মেডিকেল ফিজিসিস্ট ও রেডিয়েশন থেরাপি টেকনোলজিস্ট প্রয়োজন হবে, তার একটি জাতীয় জনবল পরিকল্পনা তৈরি করতে হবে।
সরকারের প্রতি আহ্বান: স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, পেশাজীবী সংগঠন, স্বাস্থ্য অর্থনীতিবিদ এবং সরকারি- বেসরকারি ক্যানসার সেন্টারের প্রতিনিধিদের নিয়ে একটি জাতীয় বিশেষজ্ঞ কমিটি গঠন করা প্রয়োজন। এই কমিটি রেডিয়েশন অনকোলজির জন্য পৃথক কর্মসংস্থান ও বেতন কাঠামো, দক্ষ, জনবলের চাহিদা, প্রশিক্ষণব্যবস্থা এবং বেসরকারি খাতে পেশাগত ফি নির্ধারণের বাস্তবসম্মত নীতিমালা প্রণয়ন করতে পারে। প্রতিটি নতুন LINAC প্রকল্পে যন্ত্রপাতি সংগ্রহের পাশাপাশি জনবল নিয়োগ, প্রশিক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং গুণগত মান নিয়ন্ত্রণের জন্য দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করতে হবে। সরকারি বিনিয়োগের সাফল্য শুধু কতটি মেশিন কেনা হয়েছে, তা দিয়ে নয়; বরং কতজন রোগী সময়মতো নিরাপদ ও কার্যকর চিকিৎসা পাচ্ছেন, তা দিয়ে মূল্যায়ন করতে হবে।
শেষ কথা: বাংলাদেশে রেডিয়েশন অনকোলজির ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে প্রথমেই এই বিশেষায়নের চিকিৎসক ও সংশ্লিষ্ট পেশাজীবীদের পেশাগত ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে। একটি LINAC মেশিন অর্থ দিয়ে কেনা যায়। কিন্তু একজন দক্ষ রেডিয়েশন অনকোলজিস্ট কিংবা মেডিকেল ফিজিসিস্ট তৈরি করতে লাগে বহু বছরের শিক্ষা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা। তাই আধুনিক যন্ত্রপাতিতে বিনিয়োগের পাশাপাশি দক্ষ জনবল তৈরি, তাঁদের ধরে রাখা এবং যথাযথ আর্থিক ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করা অপরিহার্য।
মনে রাখতে হবে, যন্ত্রপাতিতে বিনিয়োগ অবকাঠামো তৈরি করে; আর দক্ষ মানবসম্পদে বিনিয়োগ সেই অবকাঠামোকে কার্যকর চিকিৎসাসেবায় রূপান্তর করে। বাংলাদেশের ক্যানসার রোগীদের ভবিষ্যৎ সুরক্ষিত কৃতে হলে এই দুই বিনিয়োগকে সমান গুরুত্ব দেওয়ার সময় এখনই।
লেখক: রেডিয়েশন অনকোলজিস্ট, সেইন্টজন রেজিওনাল হসপিটাল, নিউব্রান্সউইক, এসিস্টেন্ট প্রফেসর, ডালহাউসী ইউনিভার্সিটি, কানাডা।
পূর্বকোণ/ইবনুর


















