চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে নজু মিয়া হাটে র‍্যালি

বিজ্ঞপ্তি

৮ অক্টোবর, ২০২৬ | ১০:১৮ অপরাহ্ণ

‘অবিচল বিশ্বাসের ৫০ বছর’ পূর্তি উপলক্ষে চট্টগ্রামের হাটহাজারীর নজু মিয়া হাটে বর্ণাঢ্য র‍্যালি ও উদযাপন অনুষ্ঠানের আয়োজন করেছে আইএফআইসি ব্যাংকের নজু মিয়া হাট শাখা ও উপশাখা।

‘প্রজন্ম থেকে প্রজন্মে পরস্পরের প্রতি আস্থার সম্পর্কই শক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত র‍্যালিতে শাখা ব্যবস্থাপক মুহিন আবছার, কাস্টমার সার্ভিস ম্যানেজার মো. তাহেরুল ইসলাম, মার্কেটিং অ্যান্ড সেলস অফিসার এস. এম. গিয়াস উদ্দিন, ঋণ বিতরণ কর্মকর্তা মোহাম্মদ নাঈমসহ শাখা ও উপ-শাখার কর্মকর্তারা অংশ নেন।

এতে স্থানীয় গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরাও অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইএফআইসি ব্যাংক গত ৫০ বছর ধরে দেশের মানুষের পাশে থেকে আস্থা ও বিশ্বাসের সম্পর্ককে আরও সুদৃঢ় করে চলেছে।

তারা বলেন, বর্তমানে ৩২ দশমিক ৭৫ শতাংশ সরকারি মালিকানা, ১ হাজার ৪০০টির বেশি শাখা-উপশাখা, ৫৫ হাজার কোটি টাকার বেশি আমানত এবং ২৫ লাখের বেশি গ্রাহক নিয়ে আইএফআইসি ব্যাংক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে।

বক্তারা আরও বলেন, প্রতিটি প্রজন্মের স্বপ্নপূরণ ও সমৃদ্ধ ভবিষ্যৎ বিনির্মাণে আইএফআইসি ব্যাংক আগামীতেও গ্রাহকদের পাশে থেকে সর্বোচ্চ মানের ব্যাংকিং সেবা দিয়ে যাবে।

র‍্যালি শেষে ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় গ্রাহক ও গণ্যমান্য ব্যক্তিরা আইএফআইসি ব্যাংকের সাফল্য, সমৃদ্ধি ও অগ্রযাত্রার ধারাবাহিকতা কামনা করেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট