চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

অক্টোবরে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত থাকছে

অনলাইন ডেস্ক

১ অক্টোবর, ২০২৬ | ৪:৫২ অপরাহ্ণ

অক্টোবর মাসে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ।
 
গতকাল বুধবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অপারেশন-১ শাখা থেকে জারি করা এক পত্রের মাধ্যমে এ কথা জানানো হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে এটা কার্যকর হয়েছে।
 
 
 
পত্র অনুযায়ী, অক্টোবরে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রল ১৬০ টাকা ও কেরোসিন ১৫৫ টাকায় বিক্রি হবে।
 
 
এর আগে গত ২০ সেপ্টেম্বর জ্বালানি তেলের দাম সর্বশেষ সমন্বয় করা হয়। ২১ সেপ্টেম্বর থেকে তা কার্যকর হয়।
 
 
ওই সময় প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ থেকে বাড়িয়ে ১৩৫ টাকা, অকটেন ১৪৫ থেকে বাড়িয়ে ১৬৫ টাকা, পেট্রল ১৪০ থেকে বাড়িয়ে ১৬০ টাকা এবং কেরোসিন ১৩৫ থেকে বাড়িয়ে ১৫৫ টাকা করা হয়।চলতি মাসেও সেই দামগুলোই বহাল রাখার সিদ্ধান্ত নিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট