চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিদ্যুৎ-জ্বালানি সংকটেও চালু পোশাক কারখানা, স্বস্তির বার্তা বিজিএমইএ

জ্বালানি সংকটে কোনো কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ

অনলাইন ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ৩:৪৫ অপরাহ্ণ

গ্যাস সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

জ্বালানি সমস্যার কারণে দেশে এখনো কোনো পোশাক কারখানা বন্ধ হয়নি বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু। তবে এর প্রকৃত প্রভাব বুঝতে আরও তিন মাস সময় লাগবে বলে মন্তব্য করেছেন তিনি ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন সরকারের গত ছয় মাসে বন্ধ হওয়ার চেয়ে বেশি কারখানা চালু হয়েছে।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘গ্যাসের পরিস্থিতির উন্নতি হয়েছে। গত কয়েক দিনের চেয়ে এখন গ্যাসের সরবরাহ বেড়েছে। আর বিদ্যুৎ কিংবা জ্বালানি সংকটের কারণে কোনো কারখানা বন্ধ হয়নি। জ্বালানি সংকটের এই অভিঘার বোঝা যাবে আরও অন্তত তিন মাস পর।

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট