সময়ের সদ্ব্যবহারে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বিভিন্ন স্থানের কৃষকেরা পুরোদমে বোরো ধান চাষে খুশি মনে ব্যস্ত সময় কাটাচ্ছেন। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবারের লক্ষ্যমাত্রা ৪ হাজার ২ শত ৯৬ হেক্টর। শুরু থেকে এ পর্যন্ত ৩ শত ৫০ হেক্টর আবাদ সম্পন্ন হয়েছে। চলমান প্রক্রিয়ায় লক্ষ্যমাত্রার চেয়েও বেশি অর্জন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন উপজেলা কৃষি অফিসার শফিউল ইসলাম। সাম্প্রতিককালের এক সাক্ষাৎকারে তিনি জানান, এবারে বোরো আবাদ বৃদ্ধির লক্ষ্যে রাজস্ব খাতের অধীনে কৃষকদেরকে প্রণোদনা হিসেবে বীজ ধান ও সার […]