চট্টগ্রাম সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

জেলা-উপজেলা-গ্রাম

বীর মুক্তিযোদ্ধা ও নাট্যকার হামিদুল হক সিকদার (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন)।   শনিবার (৯ নভেম্বর) দুপুর ১২টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।   বোয়ালখালী উপজেলার পশ্চিম সারোয়াতলী কোরবান আলী সিকদার বাড়িতে এ গুণী নাট্যকার জন্ম নেন। তিনি জীবদ্দশায় নাটক রচনা করেন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন।   শনিবার (৯ নভেম্বর) রাত ১০টায় পশ্চিম সারোয়াতলী সিকদার বাড়ি জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পূর্বকোণ/এমটি

৯ নভেম্বর, ২০২৪ ১৫:৪৮