চট্টগ্রামের মিরসরাইয়ে অর্থনৈতিক অঞ্চলের এশিয়ান পেইন্টস নামে একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় কারখানাটির তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিষয়টি নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের শিল্প পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক শওকত হোসেন বলেন, রবিবার সকালে এশিয়ান পেইন্টসের কারখানার ভিতরে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে চলে আসায় বড় ধরণের ক্ষয়ক্ষতি হয়নি। মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন কর্মকর্তা ইমাম […]