চট্টগ্রামের জোরারগঞ্জে প্রতিবন্ধী নারীকে গণধর্ষণ মামলার পলাতক আসামি মো. রিয়াজকে (২১) গ্রেপ্তার করেছে র্যাব-৭। গ্রেপ্তার রিয়াজ জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ ধুম এলাকার মো. সিরাজের ছেলে। রবিবার (১০ নভেম্বর) রাত সোয়া ১০টায় সীতাকুণ্ড থানাধীন দারোগারহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাব জানায়, ভুক্তভোগী নারী জোরারগঞ্জ থানাধীন দক্ষিণ ধুম গ্রামের বাসিন্দা। মানসিক সমস্যার কারণে আট নয় বছর আগে তার স্বামী তাকে ডিভোর্স দেয়। তখন থেকেই তিনি তার ভাইয়ের বাসায় থাকতেন। গত ২৪ জুলাই রাত সাড়ে ১০টায় তিনি হঠাৎ ঘর […]