চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের পূর্ব পাইরাং পাহাড়ি এলাকা থেকে মো. সিরাজ মিয়া (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সিরাজ মিয়া পৌরসভার পার্শ্ববর্তী সরল ইউনিয়নের জালিয়াঘাটা ৭ নম্বর ওয়ার্ডের মৃত বদিউর রহমানের ছেলে। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পৌরসভার পূর্ব পাহাড়ি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। বাঁশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করি। প্রাথমিকভাবে মৃত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন […]