সাবেক আইজিপি বেনজীর আহমেদের অবৈধ সম্পত্তি নিয়ে যখন সারাদেশে আলোচনা তুঙ্গে ঠিক সেই মুহূর্তেই বেরিয়ে এল পাহাড়ে বেনজীরের অঢেল সম্পত্তির খোঁজ। পার্বত্য জেলা বান্দরবানে রয়েছে বেনজীরের প্রায় একশ একর জমি। ওই জমিতে গড়ে তুলেছেন মৎস্য ও গরুর খামার। রয়েছে ফলের বাগান আর আলিশান বাংলো। পাহাড়ে বেনজীরের এই সম্পত্তির তথ্য বেরিয়ে আসার পর চলছে ব্যাপক আলোচনা। ক্ষমতায় থাকাকালীন সাবেক আইজিপি বেনজীর আহমেদ রাজধানী ঢাকাসহ সারাদেশে গড়ে তুলেছেন অঢেল সম্পত্তি। দুদকের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসে তার অবৈধ সম্পত্তির খোঁজ। […]