কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের পন্টুন থেকে জনি মুখার্জী (৪০) নামে এক যুবক কর্ণফুলী নদীতে লাফিয়ে পড়ে নিখোঁজ রয়েছেন। জনি চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকার রাধামাধব আখড়ার মৃত মুকুন্দ মুখার্জীর ছেলে। রবিবার (৩০ জুন) দুপুর দেড়টায় জনি রাগ করে ঘর থেকে বেরিয়ে আর ফেরেনি বলে জানিয়েছেন স্বজনরা। এ বিষয়ে সোমবার (১ জুলাই) পাঁচলাইশ মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন জনির স্ত্রী মুক্তা ভট্টাচার্য্য। এদিকে, কালুরঘাট পশ্চিম প্রান্তের ফেরিঘাটের সিসিটিভির ফুটেজে দেখা যায়, লাল শার্ট ও কালো প্যান্ট পরিহিত এক যুবক […]