কেইপিজেডের ভেতরে আমেরিকান এন্ড ইফার্ড (বাংলাদেশ) লিমিটেড নামের একটি কারখানায় খাবারের টেন্ডার পেতে কারখানার কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ইলিয়াস কাঞ্চনকে দল থেকে বহিষ্কারের পরে এবার দক্ষিণ জেলা যুবদলের ধর্ম সম্পাদক আব্দুল করিমকে দল থেকে বহিষ্কার করেছে দলটির হাইকমান্ড। মঙ্গলবার (১২ নভেম্বর) কেন্দ্রীয় যুবদলের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের ধর্ম সম্পাদক আবদুল করিম […]