নীলফামারীতে সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ভোটার হতে আসা চার রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ। ওই চার রোহিঙ্গা যুবক হলেন কক্সবাজার উখিয়া উপজেলার জামতলী রোহিঙ্গা ক্যাম্প সাব ব্লক-এফ/১৫-এর মো. আবুল হাসেমের ছেলে মো. আমজাদ (২৪), একই উপজেলার কুতুবপালং রোহিঙ্গা ক্যাম্প ব্লক-জি/২-এর মৃত করিমুল্লাহর ছেলে মো. আরাফাত নূর (২৪), উখিয়া বালুখালি রোহিঙ্গা ক্যাম্প ৮-ই ব্লক-বি/২৭-এর বাসিন্দা গুলো হোসাইনের ছেলে আনছ ওরফে আনোজ ওরফে আরোশ (২৪) এবং উখিয়া পূর্বদরগাহবিল গ্রামের নাজির হোসেনের […]