শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের (এসজেডএম ট্রাস্ট) উদ্যোগে বিভিন্ন খাতে ৩৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ট্রাস্ট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ট্রাস্টের প্রশাসনিক ও সমন্বয় কর্মকর্তা তানভীর হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এম ডি জাফর, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ জসীমউদ্দিন। এ সময় ট্রাস্টের সচিব তার বক্তব্যে বলেন, আল্লাহর অলিগণের আগমন ঘটে […]