কক্সবাজারের মহেশখালীতে অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের পশ্চিম ফকিরাঘোনা এলাকায় একটি পান বরজের পাশ থেকে এ লাশ উদ্ধার করা হয়। জানা যায়, ভোরে পশ্চিম ফকিরাঘোনা এলাকায় একটি পান বরজের পাশে একটি লাশ পড়ে থাকতে দেখে বরজ মালিক পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন। ওই লাশের পরনে একটি হলুদ প্যান্ট ছিলো বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫। বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইছার হামিদ […]