চট্টগ্রামের রাউজানের কদলপুর এলাকার হত্যাসহ একাধিক মামলার আসামি ও স্থানীয় আওয়ামী লীগ কর্মী সাহতাব উদ্দিনকে (৪৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭। বুধবার (২৭ নভেম্বর) রাতে চান্দগাঁও থানাধীন বহদ্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে থানায় হস্তান্তর করার পর পুলিশ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। পুলিশ জানায়, তার বিরুদ্ধে স্থানীয় বৃদ্ধ মুহাম্মদ রফিক হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া ওই গ্রামের মিজানুর রহমান চৌধুরী নামের এক শিক্ষকের বাড়িতে হামলা, ভাংচুরসহ হত্যার হুমকি দেয়াসহ নানা ঘটনায় ওই শিক্ষক পরিবারের তিনটি […]