কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে অপহরণ চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৭ অক্টোবর) টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, রবিবার বিকাল ৫টায় টেকনাফ সদর ইউপিস্থ দক্ষিণ লম্বরী এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তাররা হল- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড কচ্ছপিয়া করাচিপাড়ার হাসান আলীর ছেলে পারভেজ মোশারফ (১৯) এবং সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড উত্তর লম্বরীর মনির আহমেদের ছেলে নুরুল আফছার (১৯)। টেকনাফ মডেল […]