সীতাকুন্ডে মহাসড়কের সরকারি-বেসরকারি যানবাহন থেকে চালক- হেল্পারের যোগসাজশে অল্প দামে কিনে বেশি দামে বিক্রির লক্ষ্যে একের পর এক চোরাই তেলের দোকান গড়ে উঠেছে। এতে লোকাসানের শিকার হচ্ছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান কিংবা মালিকরা আর তাতে আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে চোরাই তেল দোকানি এবং কতিপয় চালক-হেল্পার। একেবারে প্রকাশ্যে বছরের পর বছর এসব তেল বেচাকেনা চললেও এ নিয়ে মাথা ব্যথা নেই কারো। সম্প্রতি এরকম একটি দোকানে তেল কেনার সময় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩ কোটি টাকার সম্পদহানি হবার পর চোরাই তেল ব্যবসায়ী শাকিল পালিয়ে […]