চট্টগ্রামের বোয়ালখালীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার সারোয়াতলী ইউনিয়নের খুইল্ল্যা মিয়া চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। বোয়ালখালী ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. সাইদুর রহমান জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূূত্রপাত হয়েছে। আগুনে ৫টি বসতঘর পুড়ে গেছে। খবর পেয়ে বোয়ালখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে রক্ষা করা গেছে ১০ লাখ টাকার সম্পদ। স্থানীয় […]