চট্টগ্রামের বোয়ালখালীতে অস্বাস্থ্যকর পরিবেশে মজাদার আইসক্রিম ও মিষ্টি তৈরি করায় দুই প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জরিমানার অর্থ অনাদায়ে পিংকো আইসবারের মালিককে এক মাসের বিনাশ্রমে কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বুধবার (৭ মে) পৌর সদরের খাদ্য গুদামের পাশে পিংকো আইসবার আইসক্রিম তৈরির কারখানায় এবং পশ্চিম গোমদণ্ডী ফুলতল এলাকার আলো বেকারি এন্ড সুইটসের মিষ্টি তৈরির কারখানায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ রহমত উল্লাহ। তিনি বলেন, পিংকো আইসবার কারখানায় অস্বাস্থ্যকর […]