চট্টগ্রাম রবিবার, ০২ আগস্ট, ২০২৬

সর্বশেষ:

লোহাগাড়ায় বিদ্যুৎম্পৃষ্টে ঝলসে যাওয়া কিশোরের মৃত্যু
নিহত কিশোর মো. মামুন

লোহাগাড়ায় বিদ্যুৎম্পৃষ্টে ঝলসে যাওয়া কিশোরের মৃত্যু

লোহাগাড়া সংবাদদাতা

৭ মে, ২০২৫ | ৫:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দগ্ধ হয়ে মো. তামিম (১৭) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত তামিম সদর ইউনিয়নের আবদুল জব্বার ডেপুটিপাড়ার মো. আমিনের ছেলে।

 

মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তার মৃত্যু হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য লিটন।

 

এর আগে ২৯ এপ্রিল বিকেল ৫টায় পেট্রোল পাম্প এলাকায় জমির আহমদের মার্কেটের পেছনে নির্মাণাধীন একটি স্থাপনার ছাউনির কাজ করছিলেন। এ সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সাথে হাতে থাকা লোহার রড লেগে বিদ্যুৎস্পৃষ্টে তার দেহ ঝলসে যায়। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে রেফার করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চমেক হাসপাতাল থেকে তাকে ঢাকার শেখ হাসিনা বার্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে গতকাল দিবাগত রাতে তার মৃত্যু হয়।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট