মিয়ানমারে চলমান সংঘাতের জের ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে টেকনাফের কোনো নৌযান যেন বাংলাদেশ জলসীমা ছাড়িয়ে মিয়ানমারের জলসীমায় না যায় সেজন্য বিশেষ সতর্কতা নেয়া হয়েছে। এই নৌরুটে জরুরি প্রয়োজনে যাত্রীবাহী নৌযান চলাচল করবে কোস্টগার্ডের নিরাপত্তায়। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহেসান উদ্দিন জানান, বিগত সরকারের সময় থেকেই নাফ নদীতে মাছ ধরা বন্ধ আছে। এখনো নাফ নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। তবে সমুদ্রগামী মাছ ধরার […]