রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে দুটি ইটভাটা বন্ধ করে দিয়েছে প্রশাসন। একইসাথে এসব ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী আতিকুর রহমান। তিনি জানান, মহামান্য হাইকোর্টের নির্দেশনা মোতাবেক কাউখালী উপজেলাতে অবস্থিত ইটভাটাগুলোতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দুটি ইটভাটা বন্ধ ও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। বন্ধকরা ইটভাটাগুলো হল- বিআরবি ব্রিকস ও এমবিবি ব্রিকস। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের দিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লির আগুন […]