কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মনির উদ্দিন প্রকাশ মনুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মনির উদ্দিন শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আলেকদিয়া কাটার মৃত কবির আহমদের ছেলে। সোমবার (১২ মে) দিবাগত রাত ২ টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিলখালী ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকায় একজন অস্ত্রধারি আত্মগোপনে রয়েছে; […]