মিরসরাইয়ে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলায় বিএনপি-যুবদলের সংঘর্ষে স্বেচ্ছাসেবক দলের নেতা জাহেদ হোসেন মুন্না নিহতের ঘটনায় পৌর যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের আওতাধীন মিরসরাইয়ে পৌরসভা যুবদলের আহ্বায়ক কামরুল হাসানকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। […]