চট্টগ্রামের রাউজানে পুকুরে ডুবে অর্পণ শীল নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত অর্পণ শীল ওই এলাকার বাদল শীলের ছেলে। শনিবার (১৭ মে) সকাল ১১টায় উপজেলার গহিরা ইউনিয়নের দলইনগরে এ ঘটনা ঘটে। শিশুটির কাকাতো ভাই শ্রাবন চৌধুরী বলেন, সকালে পরিবারের সবার অগোচরে অর্পণ হাঁটতে হাঁটতে বাড়ির সামনের পুকুরের ধারে চলে যায়। এক পর্যায়ে সে পুকুরে পড়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ সময় বাড়িতে অতিথি আসায় পরিবারের সদস্যরা ব্যস্ত ছিলেন। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পুকুরে ভাসতে দেখে উদ্ধার […]