কক্সবাজারের মহেশখালীতে সুমাইয়া আক্তার (২০) নামের তিন মাসের এক স্ত্রীকে হত্যার অভিযোগে তার স্বামী রমজান আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ। রমজান আলী হোয়ানক ইউনিয়নের পূর্ব জামালপাড়ার আজিজুল হকের ছেলে। শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের পানিরছড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে স্ত্রী সুমাইয়া আক্তারকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন রমজান আলী। এরপর গ্রেপ্তার এড়াতে স্ত্রীর লাশ খাটের ওপর রেখেই বান্দরবানে পালিয়ে যান। গতকাল শুক্রবার রাতে নিহত […]