চট্টগ্রামের সীতাকুণ্ডে ঋণের চাপে অতিষ্ঠ হয়ে এক ক্ষুদ্র ব্যবসায়ী আত্মহত্যা করেছে। রবিবার (১৬ মার্চ) রাতে উপজেলার বাঁশবাড়িয়া রহমতের পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ী টিটু সূত্রধর (৩৫) ঐ এলাকার স্বপন সূত্রধরের ছেলে। তার পরিবারে মা, বাবা, স্ত্রী ও দুটি কন্যা সন্তান রয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, বাশঁবাড়িয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের রহমতের পাড়ার স্বপনসূত্র ধরের ছেলে টিটু বাঁশবাড়িয়া ইউনিটেক্স কারখানার সামনে চৌধুরী মার্কেটে একটি ক্ষুদ্র ব্যবসা শুরু করেন ২০১৩ সালে। তিনি সহজ সরল মানুষ হওয়ায় এলাকার বহু সুবিধাবাদী […]