ঈদের লম্বা ছুটিতে পর্যটন নগরী কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা- বান্দরবান, খাগড়াছড়ি ও রাঙামাটিতে পর্যটক বরণে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে টানা বর্ষণ আর বৈরী আবহাওয়ার কারণে এবার আশানুরূপ পর্যটকের আগমন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে পূর্বকোণের কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং রাঙামাটি সংবাদদাতারা এ তথ্য জানিয়েছেন। সংশ্লিষ্টরা জানান- ঈদ উপলক্ষে কক্সবাজারে আগাম বুকিং আশানুরূপ হলেও সেন্টমার্টিনে ভ্রমণ নিষেধাজ্ঞায় পর্যটকের আগমন কমে যেতে পারে। অন্যদিকে রাঙামাটিতে সাজেক, কাপ্তাই লেক ও সুবলং ঝর্ণা ঘিরে পর্যটক […]